বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৯

সিলেটে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত- ৪০৭

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১৭, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসি ও সমমানের প্রথম দিনের বাংলা ১ম পত্রের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে ৪০৭জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এবার সিলেট শিক্ষাবোর্ডে মোট ৭৬ হাজার ৮২ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে কেউ অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সারা দেশের ন্যায় সিলেটেও পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে সিলেটে ১৬৮ জন, হবিগঞ্জে ৮৪ জন, মৌলভীবাজারে ৭৩ ও সুনামগঞ্জে ৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সিলেট শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শরিফ আহমেদ জানান, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। বিভাগের ৮৬ টি কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩ টি কেন্দ্র, হবিগঞ্জ জেলায় ১৮ টি কেন্দ্র, মৌলভীবাজার জেলায় ১৪ টি কেন্দ্র ও সুনামগঞ্জ জেলায় ২১ টি কেন্দ্র রয়েছে। এবার বাংলা ১ম পত্রে মোট পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৪৮৯ জন। উপস্থিত ছিলেন ৭৬ হাজার ৮২ জন। তবে প্রথম দিনে কেউ বহিষ্কার হয়নি।

বিভাগের চার জেলার মধ্যে বাংলা ১ম পত্রের পরীক্ষায় সিলেট জেলার ৩২ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৬৮ জন, হবিগঞ্জ জেলার ১৪ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮৪ জন, মৌলভীবাজার জেলার ১৫ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৩ ও সুনামগঞ্জ জেলার ১৪ হাজার ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৮২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।