মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৯

সিলেটে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক ::
এপ্রিল ২৮, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের বন্দরবাজার মহাজনপট্টি এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রফিকুল মৌলভীবাজার জেলার সদর উপজেলার দক্ষিণ বালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ মনজুরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৭টা ২৫ মিনিটের দিকে মহাজনপট্টির কাস্টঘর সড়কের গাজী বুরহান উদ্দিন (রহঃ) নামক মার্কেটের সামনে অভিযান চালিয়ে রফিককে আটক করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (নং-৪৯, তারিখ-২৭/০৪/২০২৬খ্রি.) দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।