শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৮:৩২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবাসিক হোটেল থেকে ৩ জন আটক

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্ত্বরস্থ হোটেল প্রবাশ আবাসিক থেকে তাদের আটক করা হয়।

শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার আব্দুল জলিলের ছেলে মো. রাসেল আহমদ (২৬), পপি (৩০) ও আব্বাস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম তুহিন (২১)।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন মুক্তিযোদ্ধা চত্ত্বরস্থ হোটেল প্রবাশ আবাসিকের বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।