সোমবার , ৪ মার্চ ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণী আটক

ডেস্ক রিপোর্ট
মার্চ ৪, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অসামাজিক কার্যলাপে যুক্ত থাকার অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে নগরের কদমতলী এলাকার হোটেল সাগর এন্ড রেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ছয়জন তরুণ ও ছয়জন তরুণী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, রাত ৯ টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী সাকিনস্থ হোটেল সাগর এন্ড রেস্ট হাউজে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে আটক করে। পরে তাদের নগরের দক্ষিণ সুরমা থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- রুজিনা বেগম(৩৮), রুজিনা আক্তার নূপুর (২৬), লতা আক্তার(২৮), খালেদা আক্তার (৩৫), বৃষ্টি বেগম (২৭), মরিয়ম বেগম (২২), মোঃ সাচ্চু মিয়া শান্ত (২৭), গোলাম কিবরিয়া (৪৮), দুলন মালাকার (৩০), সাঈদ হোসেন এলিল (২৪), মো. মাশরাফি (২১), মতিউর রহমান (৩৭)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।