সোমবার , ৩০ জুন ২০২৫, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক-১০

ডেস্ক রিপোর্ট
জুন ৩০, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত ২ টায় সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী তিতাস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জন পুরুষ ও ৪ জন নারী সহ মোট ১০ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জুনেদ মিয়া (২৭), আরিফুর রহমান (২৭), রিয়াদ (২৬), চমক আলী (৪১), সমর আলী (৫০), শাহআলম (৩১), রুপা বেগম (৩৮), রিয়া আক্তার (২৫), জান্নাত (২৭) ও সুমা আক্তার সুমি (২৪)।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানায় মানবপাচার আইনে মামলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।