সোমবার , ১ জুলাই ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অসামাজিক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে ৮ জন আটক

ডেস্ক রিপোর্ট
জুলাই ১, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে একটি আবাসিক হোটেলে অসামাজিক কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে হোটেলের স্টাফসহ ৮ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যায় নগরের তলতলার আবাসিক হোটেল বিলাস থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন নারী।

আটককৃতরা হলেন- হোটেল স্টাফ রাসেল আহমেদ (২৫), মো. এমদাদুল হক (৪৬), নুরুল আমীন (৫৩) ও তাপস দাস (৩২) এবং অসামাজিক কার্যকলাপকারী জমির মিয়া (৩৫), জুনায়েদ খান (২৭), রিনা বেগম (৪০) ও রাবিয়া বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।