শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অগ্নিকাণ্ডে আহত নারীর তিনদিন পর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অগ্নিকাণ্ডে আহত নারী তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

মারা যাওয়া সাহেরা বেগম (৫০) সিলেট সদর উপজেলার খাদিমনগরের বাইশটিলা এলাকার বাসিন্দা। তিনি গৃহকর্মী হিসেবে এই টাওয়ারে কাজ করতেন।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা পাঁচটার দিকে নগরের পাঠানটুলার সানরাইজ টাওয়ারের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ঐ নারী দগ্ধ হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

আগুনের সুত্রপাত নিয়ে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস স্টেশন জানায়, গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পরে মুর্হুতেই ছড়িয়ে পড়ে আগুন। এসময় পুরো এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট কাজ করে। প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।