সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ৬ আসনে প্রতীক বরাদ্দ

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৮, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

ধারাবাহিকভাবে সিলেটের ৬টি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয় সকাল থেকে।

সিলেট-১: এই আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পেয়েছেন নৌকা, সম্মিলিত মুক্তিজোটের প্রার্থী আব্দুল বাসিত পেয়েছেন ছড়ি, এনপিপির প্রার্থী ইউসুফ আহমদ পেয়েছেন আম, ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন মিনার এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী পেয়েছেন ডাব প্রতীক।

সিলেট-২: সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন নৌকা, গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান পেয়েছেন উদিয়মান সূর্য, জাতীয় পার্টির প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী পেয়েছেন লাঙ্গল, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব পেয়েছেন সোনালী আঁশ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির পেয়েছেন ডাব, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী মো. মনোয়ার হোসাইন পেয়েছেন আম প্রতীক।

সিলেট-৩: এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান পেয়েছেন নৌকা, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান পেয়েছেন লাঙল, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান (মাসুম) পেয়েছেন মোমবাতি, ইসলামী ঐক্যাজোটের প্রার্থী মো.মইনুল ইসলাম পেয়েছেন মিনার, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ পেয়েছেন আম ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল পেয়েছেন ট্রাক্টর প্রতীক।

সিলেট-৪: আওয়ামী লীগের প্রার্থী ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ পেয়েছেন নৌকা, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন (কামরান) পেয়েছেন মিনার এবং আপিলে ফেরা তৃণমূল বিএনপির প্রার্থী মো.আবুল হোসেন পেয়েছেন সোনালী আঁশ প্রতীক।

সিলেট-৫: আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী কেতলি, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আহমদ আল কবির পেয়েছেন ট্রাক্টর, তৃণমূল বিএনপির প্রার্থী কুতুব উদ্দীন আহমদ শিকদার সোনালী আঁশ, জাতীয় পার্টির প্রার্থী শাব্বীর আহমদ লাঙ্গল , বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. বদরুল আলম ডাব এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) প্রার্থী মো. খায়রুল ইসলাম পেয়েছেন হাতপাঞ্জা প্রতীক।

সিলেট-৬: এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন নৌকা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ছড়ি, জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন লাঙ্গল, তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মবিন চৌধুরী পেয়েছেন সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের প্রার্থী সাদিকুর রহমান পেয়েছেন মিনার এবং স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ঈগল প্রতীক।

এসময় রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম চালানোর অনুরোধ করেন এবং একইসঙ্গে প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি পড়ে শুনানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।