বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের যেসব এলাকায় শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটের সকাল রিপোর্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ সহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় আগামী শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ রাজবাড়ী ফিডারের মিতালী টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতী সিএনজি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও জানানো হয়, কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।