মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের মেডিকেলে মেডিকেলে কমপ্লিট শাট ডাউন

সিলেটের সকাল রিপোর্ট
মার্চ ১১, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেটের মেডিকেলে মেডিকেলে কমপ্লিট শাট ডাউন পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সিলেটের সকল মেডিকেল কলেজ হাসপাতালে এই কর্মসূচি পালন করন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এতে করে সকল হাসপাতালে জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ ছিল। বিকেলেও চেম্বারে ডাক্তাররা রোগী দেখবেন না।

জানা যায়, সিলেটের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কমপ্লিট শাট ডাউন করে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় হাসপাতালের জরুরি সেবা ছাড়া সকল সেবা বন্ধ ছিল। আউটডোরে কোনো রোগী ডাক্তার দেখাতে পারেন নি। অনেকে হাসপাতালে গিয়ে ফিরে এসেছেন। এখন হাসপাতালে যারা ভর্তি আছেন, তাদের চিকিৎসা চলছে আর জরুরি বিভাগ ছাড়া কারো ভর্তি নেওয়া হচ্ছে না। আজকের কর্মসূচি শেষে বুধবার তাদের কর্মসূচি রয়েছে ‘ঢাকা চলো’ কর্মসূচি।

এই কমপ্লিট শাট ডাউনের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিজের সন্তানকে ডাক্তার দেখাতে আসা জিয়াউল ইসলাম জানান, সকালে এসে টিকেট কাটি ডাক্তার দেখাবো বলে। তারাও টিকেট দেয়। কিন্তু, পরে যখন বাচ্চাকে দেখাতে যাই, তারা বলে তাদের ধর্মঘট চলতেছে, সেবা বন্ধ। আমাদের টিকেটের টাকা ফিরিয়ে দেয়। এভাবে মানুষদের কষ্টে রেখে ধর্মঘট পালন করা কতটা যৌক্তিক। তাদের দাবীদাওয়া যৌক্তিক হলে সরকারের উচিত দ্রুত মেনে নেওয়া। এভাবে রোগীদের ভোগান্তিতে ফালানো ঠিক না।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে জানান, আজকের মতো আমাদের অবস্থান কর্মসূচি শেষ হয়েছে। আগামীকাল আমাদের কর্মসূচি হচ্ছে ঢাকা চলো কর্মসূচি। আমরা কাল ঢাকা যাবো। এখন হাসপাতালের ওয়ার্ডে যারা চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা চলছে। আর জরুরি সেবা আজীবন চলবে। আমরা চাই জনগণের সঠিক চিকিৎসা হোক। এটা তখনই সম্ভব হবে, যখন সঠিক ডাক্তাররা চিকিৎসা দিবেন। এখন যদি মেট্রিক পাস একজনকে ডাক্তার ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে রোগীরা কি চিকিৎসা পাবেন আর আমরা কি করবো এমবিবিএস ডিগ্রী করে। বিকেলেও চেম্বারে ডাক্তাররা রোগী দেখবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।