শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন স্থানীয় সরকার মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। তিনি আজ শনিবার সিলেটে এসব উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রথমে সাগরদিঘীর পাড় ওয়াকওয়ে পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি কাজির বাজার বৈঠা খাল, কদমতলী সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং আরবান রেজিলেন্স প্রজেক্টের আওতায় নগর ভবনের ষষ্ঠ তলায় নির্মিত দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন।

এছাড়াও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন স্থাপিত সিলেট এম.এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডুপ্লেক্স অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট উদ্বোধন, লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে ম্যাটেরিয়াল রিকভারী ফ্যাসিলিটি প্ল্যান্টের ফলক উন্মোচন, এবং সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত ৩০ শয্যা বিশিষ্ট কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল উদ্বোধন করেন।

প্রকল্পসমূহ উদ্বোধন ও পরিদর্শনকালে সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ. কে. আব্দুল মোমেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও
সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইবরাহিম, ওসমানী মেডিকেল কলেজ, স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।