সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মেয়র জনাব মো. আনোয়ারুজ্জান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মওলা। আজ শনিবার (১৫ জুলাই ২০২৩) মেয়রের বাসভবনে সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মেয়র সিলেটে কারিগরি বিষয়ে উচ্চশিক্ষায় মানোন্নয়নসহ সিলেটের উন্নয়ন ইস্যুতে পরামর্শমূলক মতবিনিময় করেন।
ভারতীয় হাইকমিশনের প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা সচিব জনাব মানস কুমার মুস্তাফিও এসময় সেখানে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।
আলোচনায় সিলেটের উন্নয়ন প্রচেষ্টায় মেয়রকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
