রবিবার , ১৩ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১২
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের মাঝে কিটবক্স বিতরণ 

মো. সাজিদ আল সাদেক  
আগস্ট ১৩, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সাইন্সেস অনুষদের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সার্জিক্যাল কিটবক্স বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৩ আগস্ট) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সাইন্সেস অনুষদের নতুন ভবনের সম্মেলন কক্ষে এই কিটবক্স বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সাইন্সেস অনুষদের ২৫ তম ব্যাচের মোট ৮৬ জন শিক্ষার্থীর মাঝে কিট বক্স বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স তুলে দেন।

সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম , অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন সরকার, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. এম রাশেদ হাসনাত, রেনেটা লিমিটেড কোম্পানির এনিম্যাল হেলথ ডিভিশনের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার ডা. হিমেল চাকমা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা বলেন,”এই কিটবক্স একজন ভেটেরিনারি সার্জনের সবচেয়ে বড় শক্তির জায়গা। যে যত নিপুণ হবে কিটবক্সের যন্ত্রগুলা চালনায়, সে তত বড় সার্জন হবে। সার্জারীর ক্ষেত্রে আত্মবিশ্বাস ও সাহস সবসময় সবার উপর কাজে লাগবে। একজন হাতুড়ে ডাক্তার ও তোমাদের মধ্যে পার্থক্য করে দিবে এই সার্জারির দক্ষতা। আর এই কিটবক্স তোমাদেরকে বিশ্বমানের ভেটেরিনারি সার্জন হতে সাহায্য করুক আমি এই আশাবাদ ব্যক্ত করি।”

সভাপতির বক্তব্যে সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, “সার্জারী একটি দলগত কাজ। একার ব্যক্তিগত দক্ষতায় সফল সার্জারী সম্ভব না। দলের সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ লাগে এতে। তোমাদের দলগত উপস্থাপনাগুলো অত্যন্ত চমৎকার ছিলো। আমি আশা করছি আমার সার্জারী বিভাগের এই কিটবক্স বিতরণ তোমাদের ভবিষ্যতের দিনগুলোর জন্য দক্ষ সার্জন হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।