#আহবায়ক সাংবাদিক শাব্বির, সদস্য সচিব সিপন
গ্লোবাল সাহায্য সংস্থা “হেল্প দ্য পুওর ফাউন্ডেশন”এর সিলেট অঞ্চলের দায়িত্বশীল মনোনীত করা হয়েছে। সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদকে আহবায়ক এবং আবদুল ওয়াদুদ শিপনকে সদস্য সচিব করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শিব্বির আহমদ রুফল এ কমিটির অনুমোদন করেন।
কমিটির সদস্যরা হলেন- আকিক রেজা, ময়নুল ইসলাম, আহমেদ অয়ন এবং কুতুবউদ্দিন।
উল্লেখ্য, সাহায্য সংস্থা হেল্প দ্য পুওর ফাউন্ডেশন সিলেট অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
