শনিবার , ১৫ আগস্ট ২০২৬, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সাদাপাথরে বেড়াতে এসে কলেজ ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
আগস্ট ১৫, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথরে ঘুরতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিফাতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে এসেছিলেন। শনিবার বেলা ১১টার দিকে তারা সাদাপাথরে পৌঁছান। সেখানে ধলাই নদীতে গোসল করতে নামেন তারা। কিছুক্ষণ পর নদীর পাশে রিফাতকে পাওয়া যায়।

পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাতিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। শনিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।