সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। আগ্রহী সাংবাদিকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে (১ জুলাই-৫ আগস্ট’২০২৪) প্রকাশিত বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত প্রতিবেদন/ ফটো/ রিপোর্ট ৭ জুলাই ২০২৫ এর মধ্যে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বরাবরে জমা দেবার জন্য আহ্বান করা হচ্ছে। মনোনীত সাংবাদিককে ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হবে।
২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদ ও নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব। তার স্মৃতি রক্ষার্থে সিলেট প্রেসক্লাব সাংবাদিক এটিএম তুরাব স্মৃতিপদক প্রবর্তনের উদ্যোগ নেয়। বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
