শুক্রবার , ১১ জুলাই ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৫
আজকের সর্বশেষ সবখবর

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের কার্যকরী কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
জুলাই ১১, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো ও পরিচালক মঞ্জুর আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

কমিটিতে অপু কুমার সেনাপতিকে সহ-সভাপতি ও রেজাউল করিম রাব্বিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাফিজ রহমান, অর্থ সম্পাদক হিসেবে অনিক প্রধান, প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে মো. অজুদ মিয়া কামালী এবং সদস্য হিসেবে প্রশান্ত কুমার দে প্রলয়, মৃদুল রাজবংশী কৌশিককে ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- সম্মিলিত নাট্য পরিষদ সিলেট নীতিনির্ধারণী পরিষদ কর্তৃক গত ২২ জুন ঘোষিত কার্যকরী কমিটির নির্বাচনী তপশিল (১৪৩২-১৪৩৩ বাংলা) অনুযায়ী ৭ সদস্য ৭ টি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্ধারিত তারিখে জমা দেন। মনোনয়নপত্র নিরীক্ষণ শেষে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়। আর দুইটি পদের জন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ না করায় উক্ত পদ ২ টি শূন্য ঘোষণা করা হয়েছে। উক্ত বিষয়ে পরবর্তী প্রতিনিধি পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।