বুধবার , ১৫ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৭
আজকের সর্বশেষ সবখবর

শাহপরানে দাঁড় করে রাখা লেগুনায় আগুন

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ১৫, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান এলাকায় রাস্তায় দাঁড় করিয়ে রাখা একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ আগুন লাগার ঘটে। আগুনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও
প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ক্যান্টনমেন্ট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ফায়ার ফাইটার প্রদীপ কুমার দাস জানান, রাত ৮টা ৪৩ মিনিটের দিকে শাহপরানের দাসপাড়া বাজারে
তারা লেগুনায় আগুন লাগার খবর পান। এরপর দমকল বাহিনী ১০/১২ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, লেগুনাটি রাস্তায় দাঁড় করানো অবস্থায় ছিল। উচ্ছৃংখল জনতা এতে আগুন দিয়েছে বলে তাদের ধারণা।
আগুনের খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।