বুধবার , ২০ ডিসেম্বর ২০২৩, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩৭
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালের মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

সিলেটের সকাল রিপোর্ট ::
ডিসেম্বর ২০, ২০২৩ ৭:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ:) মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণের পরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল (র.)মাজারে জিয়ারতে আসেন।

এসময় তার সাথে দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শাহজালাল (র.)মাজার জিয়ারত শেষে তিনি হযরত শাহপরান (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন।

দুই ওলির মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে বিকেল ৩টায় তিনি সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।