নামগঞ্জের শাল্লা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এবার শাল্লায় ৪২১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা বৃষ্টির পানি হাওর এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার এর সাথে এ প্রতিনিধির সাথে কথা হলে তিনি বলেন পানি বৃদ্ধির ফলে শাল্লা উপজেলার প্রায় ৫ হেক্টর জমির রোপা আমন ধান পানিতে নিমজ্জিত হয়েছে।
তিনি আরো বলেন, যদিও শাল্লা হাওর এলাকা তারপরও এ উপজেলার বেড়াঢহড়, প্রতাপপুর, গ্রাম শাল্লা, মেদা, মুছাপুর, স্বাসখাই, বিলপুর,মার্কূলী, টুক চাঁন পুর, শাউদের র্শ্রী ঐ গ্রাম গুলো সহ ঐ এলাকার আশপাশে পলি পড়ে ভরাট কৃত জমিতে শাল্লায় রোপা আমন ধান চাষ করা হয়।
এব্যাপারে শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস বলেন, কয়েক দিনের টানা বর্ষণে এলাকার রোপা আমন ধানের উল্লেখ যোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে। উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর বেড়াঢহঢ় গ্রামের সন্তান নারায়ণ চন্দ্র বৈষ্ণব বলেন আমারা ১২ বিঘা জমি রোপা আমন ধান লাগিয়েছি। তারমধ্যে ৩ বিঘা জমি পানিতে ডুবে গেছে।
