সোমবার , ২৩ জুন ২০২৫, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫
আজকের সর্বশেষ সবখবর

শাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৪ দিনের রিমান্ডে অভিযুক্ত ২ যুবক

শাবিপ্রবি প্রতিনিধি
জুন ২৩, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুন-অর-রশিদ এ আদেশ দেন। রিমান্ড শুনানিকালে দুই আসামি আদনান ও স্বাগত দাস পার্থ উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. আহসান হাবিব আসামিদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ৫ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তাদেরকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

অভিযুক্ত শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। অভিযুক্তদের মধ্যে শান্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলার আসামি। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, ক্যাম্পাসে বিশৃঙ্খলাসহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অপর দিকে স্বাগত বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটারের কোষাধ্যক্ষ।

উল্লেখ্য, ঈদের পূর্বে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার পূর্বে অচেতন করে সহপাঠী কর্তৃক ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ তুলে গত বৃহস্পতিবার অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। এতে অভিযোগ তুলেন সহপাঠী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থের বিরূদ্ধে। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিও ধারণ করে নিয়মিত অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্লাকমেইল করছিলো বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ ঘটনায় প্রাথমিক সত‍্যতা পাওয়ায় ১৯ মে রাতেই দুইজনকে আটক করে পুলিশ। পরে ২০ জুন সিলেটের কোতোয়ালী থানায় আটক ২ জন ও অজ্ঞাতসহ ৫ জনের বিরূদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।