সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম নির্মিত ছাত্রী হলে নতুন চার সহকারী প্রভোস্ট নিয়োগ পেয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুছ আলীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত চার সহকারী প্রভোস্ট হলেন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শাহলা সাফওয়াত রাভী, প্রভাষক শতপর্না দাস, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক অপরাজিতা দাস তৃষ্ণা এবং বাংলা বিভাগের প্রভাষক মাফরুজা আক্তার।
দায়িত্ব গ্রহণের পর থেকে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
