সোমবার , ১৯ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:২৫
আজকের সর্বশেষ সবখবর

শাবিতে ২ শিক্ষার্থী বহিষ্কার সহ ১০ শিক্ষার্থীর শাস্তি

শাবি প্রতিনিধি
জুন ১৯, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

শাবিতে ২ শিক্ষার্থী বহিষ্কার সহ ১০ শিক্ষার্থীর শাস্তি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গ ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার বিভাগের ১০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান হয়েছে।

আজ সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ২২৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।

রেজিস্ট্রার বলেন, ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে (সহপাঠীকে মারধর) বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গুলশান আহমেদকে ২ বছরের ( চার সেমিস্টার) জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ বহাল থাকা অবস্থায় হলে ও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না তিনি। পাশাপাশি বাংলা বিভাগের একই বর্ষের সালমা আক্তার বীথি নামের আরেক শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় (লুজ পেপারে আগে লিখে নিয়ে এসে পরীক্ষায় জমা দেওয়া) অবলম্বনের জন্য ২ বছরের (চার সেমিস্টার) জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের স্নাতকোত্তরের শিক্ষার্থী রোমিও নিকোলাস রোজারিও, ইফতেখার আহমেদ, ময়ূখ দাশ, মাহবুর হাসান, মুনসী মো. শরীফ আহমেদের ‘ইসিও-৫২৭’ কোর্সটির পরীক্ষা ও ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শফিউল আলমের ‘এসওসি-১০১ই’ কোর্সটির পরীক্ষা বাতিল করা হয়েছে।

এছাড়া একই কারণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী বিজন কুমার দাশের ‘সিএইচই-৪২১’ কোর্সসহ ঐ সেমিস্টারের রেজিস্ট্রেশনকৃত কোর্সসমূহের পরীক্ষা ও রসায়ন বিভাগের শিক্ষার্থী জেড এম তৌহিদুল ইসলাম সিজানের ‘জিইবি-৪১৭’ কোর্সসহ ঐ সেমিস্টারে রেজিস্ট্রেশনকৃত কোর্সসমূহের পরীক্ষা বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।