সিলেট নগরের কয়েকটি এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিউবোর সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য নগরের আম্বরখানা (আংশিক), মণিপুরী বস্তি, ফাজিলচিশত, সুবিদবাজার, মিতালি, জালালাবাদ, পীরমহল্লা, পাহাড়িকা ও বাদামবাগিচা এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করার কথাও জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
