সোমবার , ৭ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০০
আজকের সর্বশেষ সবখবর

লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রজেক্ট ডিফেন্স উদ্বোধন 

ডেস্ক রিপোর্ট
আগস্ট ৭, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রজেক্ট ডিফেন্স শুরু হয়েছে। সোমবার (০৭ আগস্ট ২০২৩) সিএসই শিক্ষার্থীদের এ প্রজেক্ট ডিফেন্স উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

এসময় তিনি বলেন, যেকোন বিষয় উপস্থাপন শিক্ষার্থীদেরকে পাবলিক স্পিকিং এ সহায়ক হয়। তাই তাদের জন‍্য প্রজেক্ট / থিসিস প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব (4IR) এর যুগে এবং বর্তমান চাকরির বাজারের প্রবণতার উপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্তিমূলক বহুবিভাগীয় বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। তখনই সমাজে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। এখন সিএসই বিষয়ের চাহিদা অনেক, তাই শিক্ষার্থীদেরকে বতর্মান যুগের সাথে সামঞ্জস্য রেখে নিজেদের তৈরি হতে হবে।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।