বুধবার , ৫ আগস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০০
আজকের সর্বশেষ সবখবর

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোনো ডকুমেন্টারি না

সিলেটের সকাল ডেস্ক ::
আগস্ট ৫, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

‘যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি না’ বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

আজ বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বললেন, ‘ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল যেটা দেখেছি, সেখানে আবু সাঈদের ছবি নেই। আবু সাঈদ বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি নয়। ডকুমেন্টারিতে খালেদা জিয়ার ছবিও নেই। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। এরপর আমাদের শান্ত থাকা উচিত ছিল। এটাকে পুষে সংসদের মতো ওয়াকআউট করাটা বাঞ্ছনীয় নয়।’

তিনি আরও বলেছেন, ‘এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে সেটি সুধরে দেবেন। আমরা আওয়ামী লীগ হতে পারব না। আওয়ামী লীগের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।’

ডিসেম্বরে আওয়ামী লীগের দেশে ফেরা প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেছেন, ‘দেশে আসেন, দেখা হবে রাজপথে। ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, ৮২ বছর বয়সে বাংলাদেশের জন্য আবার করব। বাংলাদেশের জনগণের শাসন গণতন্ত্রের জন্য স্থায়ী বন্দোবস্ত করে যাব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।