সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী পড়িয়ারখাই গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ও পাঁচপাড়া মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সাবেক ম্যানেজিংকমিটির সদস্য মো. ফজলুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার দিবাগত রাত ১২টা ১০মিনিটে তিনি নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কনে সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
অত্যন্ত ভদ্র, ধর্মপরায়ণ, শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকার তাঁর আলাদা সুনাম ছিল। তিনি পাঁচপাড়া মুহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সাবেক ম্যানেজিংকমিটির সদস্য, পড়িয়ারখাই জামে মসজিদের মোতাওয়াল্লী, বিভিন্ন ওয়াজ মাহফিলের উপদেষ্টা সদস্য হিসেবে ধর্মীয় কাজের সাথে জড়িত ছিলেন।
পরে বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় তাঁর বড় ছেলে ফয়েজ হক চৌধুরীর ইমাতিতে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তারঁ নামাজে জানাজায় সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, দি সিলেট ইসলামিক সোসাইটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কন্ট্রাক্টর ওয়েলফেয়ারের সভাপতি মো আতাউর রহমান, বরইকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সিলেট আইডিয়াল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, সিলেট মহানগর ২০নং ওয়ার্ডের রুকন খন্দকার মাসুদ, ওসমানীনগর উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী সৈয়দ নুরুল ইসলাম শাজাহান, উছমানপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শিব্বির আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী নুরুল ইসলাম নুর আলী, মাদার বাজার মাদ্রাসার আরবি প্রভাষক হাম্মাদ আলমগীর সাকি, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলার মিজানুর রহমান, বাওসাসপ এর সাধারণ সম্পাদক রাশেদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সামাজিক এবং অনেক প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।
তাঁর ছোট ছেলে সিলেট আইডিয়াল মাদ্রাসার বাংলা প্রভাষক কবি মিনহাজুল হক চৌধুরী সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
