রবিবার , ২৩ জুন ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩৮
আজকের সর্বশেষ সবখবর

ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে বাংলাদেশীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
জুন ২৩, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারত ভ্রমণ শেষে দেশে ফেরার পথে জুনায়েদ হোসাইন (৪৫) নামে এক বাংলাদেশি এক নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল-ডাউকি সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে ওই বাংলাদেশি নাগরিক মারা যান।

জুনায়েদ হোসাইন (৪৫) ঢাকা শের-ই-বাংলা নগরেরর শ্যামলীর মৃত মো ইকবাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. রুনু মিয়া। তিনি জানান, ঘটনার পর ডাউকি ইমিগ্রেশন পুলিশ বিষয়টি আমাদের অবগত করেন। পরে ভারত ডাউকি পুলিশ আইনগত প্রক্রিয়া শেষ করে রাত সাড়ে ১২টার দিকে জুনায়েদ হোসেনের মরদেহ এবং মৃত্যুর প্রয়োজনীয় কাগজপত্রসহ তামাবিল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, জুনায়েদ হোসাইন গত ১৯ জুন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে তামাবিল ইমিগ্রেশন হয়ে ভারত ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তারা সহ ২৩ জনের একটি গ্রুপ গিয়েছিল। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে ভারতের ডাউকিতে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেকপোস্টে আসার পর তিনি জানান তার সন্তানের পাসপোর্টে ভারতের ডাউকি ইমিগ্রেশনে সিল দেওয়া হয় নাই। পাসপোর্টে সিল আনতে পুনরায় ইমিগ্রেশনে যাওয়ার পথে জুনায়েদ হোসেন বুকের ব্যথা অনুভব করেন।

এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে সাথে সাথে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ওই দেশের কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

পরে শনিবার দিবাগত রাতে ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করে। এসময় তামাবিল সীমান্ত ফাড়িঁর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
পুলিশ লাশটি জুনায়েদের স্ত্রী ও বোনের নিকটা বুঝিয়ে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।