শুক্রবার , ১৭ জুলাই ২০২৬, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২০
আজকের সর্বশেষ সবখবর

বৃক্ষরোপণ প্রকল্পে দুর্নীতি: সাতক্ষীরার কৃষি কর্মকর্তাকে জকিগঞ্জে বদলি

সিলেটের সকাল ডেস্ক ::
জুলাই ১৭, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গাছের চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, আবু সাঈদ শুভ্র গত ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে ২৯ জুন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণের সময় বাঁশের খুঁটি ও জৈবসার সরবরাহে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, প্রতি পিস ৫০ টাকা মূল্যের বাঁশের খুঁটি বিতরণের কথা থাকলেও কৃষকদের ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি দেওয়া হয়। একইভাবে ৬০০ টাকা মূল্যের জৈবসারের পরিবর্তে প্রায় ৪৮০ টাকা মূল্যের সার বিতরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এভাবে ১ হাজার ২০০ কৃষকের মধ্যে চারা বিতরণ কার্যক্রমে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগও ওঠে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত শুরু করে। তদন্তের পরিপ্রেক্ষিতে আবু সাঈদ শুভ্রকে সাতক্ষীরা সদর উপজেলা থেকে স্ট্যান্ড রিলিজ করে জকিগঞ্জে বদলির আদেশ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।