রবিবার , ১৫ জুন ২০২৫, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৮:০০
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ১৫, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুনায়েদ আহমদ ইভানকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার দিবাগত রাত ১ টায় ইমিগ্রেশনের সময় তাকে আটক করা হয়।

ইভান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।

জানা যায় জুনাইদ আহমদ ইভান শাহজালাল বিমানবন্দর দিয়ে দেড়টার ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল। এর আগে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে ধরতে বিভিন্ন সময় অভিযান চালায়। ৪ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় তার উপর মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ইভান বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় জনির দায়ের করা মামলার এজাহার নামিয় আসামি। ইমিগ্রেশনে আমরা তার নাম দিয়ে রেখেছিলাম যাতে সে পালাতে না পারে। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের সংবাদ জানালে আমাদের পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে। সে ২০২৩ সালের একটি পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে বিদেশে পালানোর চেষ্টা করেছিল। আমরা তার পাসপোর্ট জব্দ করেছি এবং তাকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।