শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৯
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা সাহাব উদ্দিনের মায়ের ইন্তেকাল, শোক

আবিদুর রহমান
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী সাহাব উদ্দিনের মা ও মরহুম আব্দুল বারীর স্ত্রী আছিয়া খাতুন (৭৬) আর নেই। শনিবার রাত সোয়া ১টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে … রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পাঞ্চায়েতি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সাহাব উদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান ইয়াকুব আলী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি হিফজুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালসহ বিশিষ্টজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।