শুক্রবার , ৭ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩০
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে ভারতীয় চিনি ভর্তি আরো ৬ ট্রাক আটক করলো হাইওয়ে পুলিশ

সিলেটের সকাল রিপোর্ট:
জুন ৭, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবল থানাধীন ঢাকা সিলেট মহাসড়কের মিরপুর মোড়ের অদূরে তিতারকোনা নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ভর্তি আরো ৬টি ট্রাক জব্দ করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা। হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: শহীদুল্লাহ সিলেটের ডাককে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, ভারতীয় চিনি নিয়ে কয়েকটি ট্রাক চোরাচালানের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে আসছে-এ সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার মোবাইল-১, মোবাইল-২ ডিউটি পার্টির অফিসার ফোর্সসহ ফাঁকা জাগায় চেক পয়েন্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। রাত অনুমান সাড়ে ৮টায় ঢাকাগামী ৬টি ট্রাককে ( নম্বরগুলো হচ্ছে- ঢাকা মেট্রো ট-১৬-৫৬১৪, ঢাকা মেট্রো ট-১৬-০৪১৩, ঢাকা মেট্রো ট-২২-২৮৯৬, ঢাকা মেট্রো ট-২০-৯৯২২, ঢাকা মেট্রো ট-১৬-৭৩১৯, ও ঢাকা মেট্রো ট-১১-০৬০০) সিগন্যাল থামানোর চেষ্টা করলে ট্রাক চালকরা পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ সেগুলো আটক করে। আটক করা হয় ৬ চালককেও। এ বিষয়ে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।