শুক্রবার , ২৬ মে ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫২
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট
মে ২৬, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হওয়ায় অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

আগামী চার বছরের জন্য ইউজিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নিযুক্ত হওয়াই এক বার্তায় অধ‍্যাপক ড. কাজী শহীদউল্লাহকে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, আদর্শনিষ্ঠ এই ইতিহাসবিদ অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রথম মেয়াদে ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হওয়াই উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন ও গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবেন।

এই নতুন পদযাত্রায় তাঁর সার্বিক সাফল্য কামনা করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।