ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সলিডারিটি মুভমেন্ট ও স্টুডেন্ট ইউনিটি। শনিবার বিকেরে সিলেট নগরের মিরবাজারে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো মিরাবাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
স্টুডেন্ট ইউনিটির আহ্বায়ক বদরুল আজাদ রানার সঞ্চালানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সলিডারিটি মুভমেন্ট’র আহ্বায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
এসময় তিনি বলেন, মুসলমাদের প্রথম কিবলাহ আল আক্বাসার পবিত্রতা রক্ষায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। দখলদারী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও মুসলমানদের নৃশংসভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরাইলের আগ্রাসন ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে রুখে দাঁড়াতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন যুবনেতা দেলোয়ার হোসেন দিলু, দিলাল আহমদ, সাংবাদিক মো. ইসলাম আলী, তানিম আহমদ, সিদ্দেক আলী, শায়েস্তা, দেওয়ান কামরান আহমদ, সাজ্জাদুল ইসলাম সাজু, আলিমুদ্দীন রাজু, স্টুডেন্ট ইউনিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমন লাভলু প্রমুখ।
