মঙ্গলবার , ৬ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩১
আজকের সর্বশেষ সবখবর

ফিরোজার পথে বেগম খালেদা জিয়া

সিলেটের সকাল রিপো র্ট:
মে ৬, ২০২৫ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

লন্ডন থেকে ঢাকা এয়ারপোর্টে নামার পর বাসভবন ফিরোজার পথে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অবতরণ করে। এসময় তাকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

বিমানবন্দর থেকে ১১টা ৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এসময় বিমানবন্দর থেকে বের হওয়ার সময় নেতা-কর্মীরা ঘিরে ধরেন তাকে। হাজার হাজার নেতাকর্মীরা সড়কের দু’পাশে দাঁড়িয়ে ভালোবাসায় সিক্ত করেছেন তাকে। এসময় নেতাকর্মীদের সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে হিমশিম খেতে দেখা যায়।

বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, খিলক্ষেত, হোটেল রেডিসন, আর্মি স্টেডিয়াম, বনানী কবরস্থান, কাকলী মোড়, বনানী শেরাটন হোটেল, বনানী কাঁচাবাজার, গুলশান-২ গোলচত্বর, গুলশান অ্যাভিনিউ রোড হয়ে ৮০ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’য় যাবেন তিনি।
বিমানবন্দরে সিলেটের বিপুল সংখ্যক নেতা-কর্মীও জড়ো হন। তারা শ্লোগানে শ্লোগানে তাকে স্বাগত জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।