প্রবীণ রাজনীতিবিদ,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২৬ মে) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের সময় সিলেট নগরের আম্বরখানাস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ রাজনীতিবিদ নুরুল আমিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ ও সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার একজন ত্যাগী ও নিবেদিত মানুষ হারালাম।যার হাত ধরে উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত হয়ে আজকের এই অবস্থানে এসেছে। আমরা উনার আত্বার মাগফিরাত কামনা করছি। উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
