বৃহস্পতিবার , ১ জুন ২০২৩, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৪
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ লাখ পদ শূন্য সরকারি চাকরিতে

ডেস্ক রিপোর্ট
জুন ১, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

পাঁচ লাখ পদ শূন্য সরকারি চাকরিতে

সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা প্রায় পাঁচ লাখের কাছাকাছি বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার ‘সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২২’ প্রকাশ হলে এই তথ্য জানা যায়।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, বর্তমানে সরকারি চাকরিতে অনুমোদিত পদ রয়েছে ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন কর্মরত আছে। বাকি ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি পদ এখন শূন্য, যা অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ।

সরকারি চাকরিতে সাধারণত এত পদ শূন্য থাকে না। ২০১৮ সাল থেকে শূন্য পদের সংখ্যা কখনও চার লাখের বেশি হয়নি। ফলে এবার সর্বোচ্চ শূন্য পদ একটি রেকর্ড।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য আরও বলছে, শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির (প্রথম থেকে নবম গ্রেড) পদ শূন্য আছে ৬৪ হাজার ৫৮২টি, আর ১০ থেকে ১২ তম গ্রেডে শূন্য পদ রয়েছে ৯৭ হাজার ৪৪৭টি। বাকি শূন্য পদগুলো অন্যান্য গ্রেডের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।