সোমবার , ৬ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

নয়া সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব নিচ্ছেন মঙ্গলবার

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ৬, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণ করছেন মঙ্গলবার।
এদিন দুপুর আড়াইটায় নগরভবনের মেয়রের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
এরপর নগরভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সুধি সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
গত ২১ জুন অনুষ্ঠিত হয় সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। দলীয় সিদ্ধান্তে নির্বাচনে অংশ নেননি বিদায়ী মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।

জানা গেছে, দুপুর আড়াইটায় নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জমান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দিবেন।
এরপর নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে নিয়ে বিকেল ৩টায় নগরভবন প্রাঙ্গনে সুধি সমাবেশে যোগ দিবেন তিনি।
সুধি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।
এর আগে বাদজোহর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলরবৃন্দ হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন।
এরপর বিশেষ মোনাজাত শেষে তারা আড়াইটার আগে নগরভবনে পৌঁছাবেন।
এদিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব গ্রহণের প্রাক্কালে সিলেটবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সবার দোয়া চেয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, আধ্যাত্মিক এই নগরীর সর্বস্তরের মানুষের ভালোবাসায় আমি ধন্য। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আজ আমি আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।
তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নেও সবার সহযোগিতাও চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।