বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৩
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাংচুর ও বাঁশ কেটে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার
জুলাই ১০, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামে লন্ডন প্রবাসী আব্দুর রশিদ সেকুল মিয়ার বাড়ীতে ভাংচুর ও জোরপূর্বক কয়েক লক্ষ টাকার বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির কেয়ারটেকার মোঃ সুজাত মিয়া বাদী হয়ে ৬ জনকে আসামি করে গোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায় দীর্ঘদিন থেকে আব্দুর রশিদ সেকুল মিয়া, তাহির আলী ও কয়েছ মিয়া স্বপরিবারে লন্ডনে বসবাস করায় তাদের বসতবাড়ীসহ যৌথ সহায় সম্পত্তি কেয়ারটেকার হিসেবে দেখাশুনা করেন মো: সুজাত মিয়া। প্রবাসী কয়েছ মিয়ার তার ভাই সেকুল মিয়া, তাহির আলী ও শামীম মিয়া সকলেই লন্ডনে বসবাস করেন। পৈত্রিক সম্পত্তি নিয়ে ৩ ভাইয়ের সাথে শামীম মিয়ার বিরোধ চলছিল। গত ২৮মে শামীম লন্ডন থেকে বাংলাদেশে এসে অন্যান্য ভাইদেরকে না জানাইয়া ইউসুফ আলী, ফুরুক মিয়া, সাকিব মিয়া, রাকিব মিয়া, জমশেদ আলী ও জামাল মিয়াকে সাথে নিয়া আব্দুর রশিদ সেকুল মিয়ার বাড়ীর কেয়ারটেকার সুজাত মিয়াকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেয়। গত ৩ জুলাই ইউসুফ আলী, ফুরুক মিয়া, সাকিব মিয়া, রাকিব মিয়া, জমশেদ আলী ও জামাল মিয়াসহ কয়েকজন আব্দুর রশিদ সেকুল মিয়ার যৌথ মালিকানাধীন জায়গায় থাকা বিভিন্ন জাতের প্রায় ৩ লক্ষ টাকা বাঁশ কেটে নিয়ে যায়। এর আগে শামীম মিয়া তার বাহিনী নিয়ে আব্দুর রশিদ সেকুল মিয়ার বাড়ির সিসি ক্যামেরা ও বাড়িতে ভাংচুর করে। এসব ঘটনায় বাড়ির কেয়ারটেকার সুজাত মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।

গোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন এবিষয়ে জানান অভিযোগ পেয়ে আমরা সেখানে গেছি। এটা তাদের পারিবারিক বিরোধ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা বাঁশ কাটা নিষেধ করে আসছি। এবং তাদেরকে বলেছি আদালতের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার জন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।