সোমবার , ১৮ মার্চ ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৮
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে সিসিকের ২৮ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৮, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অবৈধভাবে ফুটপাত দখলকারী বিভিন্ন রেস্তোরাঁ ও দোকান মালিককে জরিমানা করেছে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানা এ অভিযান চালান।

জানা যায়, সিলেট নগরের বন্দরবাজার থেকে জিন্দাবাজার, চৌহাট্টা, মীরবক্সটুলা, নয়াসড়ক পয়েন্ট সহ আশেপাশের এলাকার ফুটপাত দখল করে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর গ্যাসের চুলা রেখে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় নগদ অর্থ ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের পর থেকে লাগাতার অভিযান পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন কতৃর্পক্ষ। ফুটপাতে অবৈধ স্থাপনা এবং রাস্তা দখল করে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে সিসিকের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।