বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় অবৈধ ড্রেজারসহ আটক ১০

Link Copied!

ধর্মপাশার মধ্যনগর থানা পুলিশ থানার সংলগ্ন সুমেশ^রী নদীতে বালুভর্তি দুইটি অবৈধ ড্রেজার জব্দ ও ১০জনকে আটক করেছে। গতকাল বৃস্পতিবার সকাল সাড়ে ৭টায় পুলিশ তাদের আটক করে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মধ্যনগর থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মধ্যনগর ইউপির কামাউড়া গ্রামের মো. এরশাদ মিয়া, পাশর্^বর্তী কলমাকান্দা উপজেলার রগুরামপুর গ্রামের মো. মোস্তফা ও কাইতকান্দা গ্রামের বিভু রায় মিলে একটি সিন্ডিকেট তৈরী করে দীর্ঘদিন যাবত অবৈধ ড্রেজার দিয়ে বিভিন্ন নদ নদী থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে।
মধ্যনগর থানার অফিসার ইনর্চাজ মো. এমরান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে থানা সংলগ্ন সুমেশ^রী নদীতে অভিযান চালিয়ে এরশাদ ও মোস্তুফা নামের দুই মালিকের দুইটি ষ্টিলবডি বালুভর্তি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌকায় ১০জন মাঝিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেল হাজতের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।