বুধবার , ১ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬
আজকের সর্বশেষ সবখবর

দিলু নিহতের ঘটনায় থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ১, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

যুবদল কর্মী জিলু আহমদ দিলু নিহতের ঘটনায় তার ভগ্নিপতি ভগ্নিপতি সোহেল আহমদ বাদী হয়ে
মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তশেষে দিলুর লাশ বুধবার দুপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দিলু হত্যার প্রতিবাদে বুধবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে যুবদল।
মঙ্গলবার অবরোধ চলাকালে ধাওয়ায় আহত যুবদল নেতা দিলু আহমদ জিলুর (৫০) পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে, পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
নিহত দিলু গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।