সিলেটের দক্ষিণ সুরমায় দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন এক মানসিক প্রতিবন্ধী। রোববার (১৭ ডিসেম্বর) ভোররাতে দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের বেটুয়ারমুখ গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে তাঁর লাশটি উদ্ধার করে।
আত্মহত্যাকারী বাবুল মিয়া (৫২) বেটুয়ারমুখ গ্রামের মৃত গনাই মিয়ার ছেলে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।
তিনি জানান- বাবুল মিয়ার পরিবারের বেশিরভাগ সদস্য শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তিনিও প্রতিবন্ধী ছিলেন। রোববার ভোররাতে ঘরে থাকা দা দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন। স্থানীয় গণ্যমান্য লোকজনের পরামর্শে ময়নাতদ্ন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
