বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৫
আজকের সর্বশেষ সবখবর

তরুণরাই সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবে- মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

#তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে তরুণরাই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবে। বুধবার সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জেলা তথ্য অফিস সিলেটের উদ্যোগে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে সুপার স্মার্ট সোসাইটির দিকে। এখানে বাংলাদেশের তরুণদের সাথে প্রতিযোগিতা হবে বিশ্বব্যাপী। এজন্য তথ্য-প্রযুক্তি ও তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে এখনই প্রস্তুতি নিতে হবে; যোগ্যতা অর্জন করতে হবে বিশ্বনাগরিকের। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করে এবং সারা বিশ্বের ভাষা হিসেবে ইংরেজির ওপর গুরুত্বারোপ করে উৎপাদনমুখী কাজে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে।

জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. দিদার চৌধুরী।

এতে আরো বক্তব্য প্রদান করেন- শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক করম আলি, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক একেএম মনির হোসেন সরকার এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. মানিক মিয়া।

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে সভায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন জেলা তথ্য অফিস সিলেটের উপপরিচালক মো. সালাহ উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।