সোমবার , ৫ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ক ইউনিটে ৯০ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থীই ফেল

ডেস্ক রিপোর্ট
জুন ৫, ২০২৩ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘বিজ্ঞান ইউনিট’র ভর্তি পরীক্ষায় পাস করেছেন মাত্র ১১ হাজার ১০৯ জন শিক্ষার্থী। আজ সোমবার (৫ জুন) বেলা ১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। আর পরীক্ষায় উত্তীর্ণই হতে পারেন নি ৯০ দশমিক  ৫৭ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও এসএমএসে ফলাফল জানা যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অফিস হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন এক লাখ ২৭ হাজার ৭৫ জন শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ১১ হাজার ১০৯ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৪৩ শতাংশ। বাকি ৯০ দশমিক  ৫৭ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

যেভাবে ফলাফল জানা যাবে

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তাছাড়াও আবেদনকারী রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।