মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৩৯
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে ২৫১ বোতল ভারতীয় মদ সহ মহিলা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২৫১ বোতল ভারতীয় মদ সহ ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার শ্রীপুর আলু-বাগান মোকামপুঞ্জি খাসিয়া পল্লী থেকে তাকে গ্রেফতার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশ। আটক মাদকদ্রব্যের বাজার মূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার হওয়া উর্মি পাত্র ওরফে উর্মি (৪৫) মোকামপুঞ্জি খাসিয়া পল্লীর বাসিন্দা সুরেন্দ্র পাত্রের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল কর্মকর্তা (সহকারি পুলিশ সুপার) মো. সম্রাট তালুকদার। তিনি জানান এ ব্যাপারে জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।