সোমবার , ৯ অক্টোবর ২০২৩, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

জেলা ইমাম সমিতির দায়িত্বে ফের এহসান-জালাল উদ্দিন

সিলেটের সকাল রিপোর্ট:
অক্টোবর ৯, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার ৪৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় দেড় শতাধিক ইমাম খতিবের মতামতের ভিত্তিতে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন সভাপতি ও মাওলানা জালাল উদ্দীন ভুঁইয়াকে সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হন। গত ৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি-সেক্রেটারি নির্বাচনশেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতু কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল মতীন, মাওলানা তাহসীল উদ্দিন ক্বাসেমী, মাওলানা আবুল বাশার ও মাওলানা আবদুল ওয়াদুদ চৌধুরী, যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা নুমান আহমদ কাওছার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাছুম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, অর্থ সম্পাদক হাফেজ আকমাল হোসাইন, তালীম তারবিয়াত সম্পাদক মাওলানা মুফতী মুফীজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা শামসীর হারুন রশীদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হাবীবুর রহমান, শিক্ষা সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, সহ-শিক্ষা সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাওলানা আবুল কাশেম হাবিবী, সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মুশ্তাক আহমদ, পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুর রহমান,ফুরকানিয়া মক্তব বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী মামুনুর রশীদ, মসজিদ পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদ আহমদ,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবদুল আহাদ, দপ্তর সম্পাদক মাওলানা আবদুল আহাদ নোমানী,সহ-দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ারুল আম্বিয়া, নির্বাহী সদস্য যথাক্রমে, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা শামসুজ্জামান, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আবদুল মতীন, মাওলানা মুফতী নিজাম উদ্দিন, মাওলানা মুফতী আবুল হাসান,মাওলানা ইমদাদুল হক, মাওলানা লুতফুর রহমান, মাওলানা ওয়ারিস উদ্দীন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন বিয়ানীবাজারী,মাওলানা আবদুল মালিক,হাফিজ মাওলানা আতাউর রহমান সদর পশ্চিম, মাওলানা আতাউর রহমান গোয়াইনঘাটী,মাওলানা সালিম আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা নজির আহমদ, হাফিজ মাওলানা মুশাহিদ হোসাইন আলতাফ ও মাওলানা গোলামুর রহমান প্রমুখ।
এর আগে গত ৭ অক্টোবর ত্রি বার্ষিক কাউন্সিল ২০২৩- ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি এডভোকেট মোহাম্মদ আলী ও সহকারি নির্বাচন কমিশনার হিসেবে মাওলানা দিলওয়ার হোসাইন ও সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করেন। সম্মেলনে ১৪ টি উপজেলা ও ৫ পৌরসভা শাখার দায়িত্বশীলবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।-বিজ্ঞপ্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।