প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ইমরান আহমদ এমপি বলেছেন, ৭ই জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমার জীবনের শেষ সময়টুকু দিয়ে আপনাদের সেবা করতে চাই, পাশে থাকতে চাই। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে তৃতীয় দলকে ক্ষমতায় আনতে আগামী ৭ জানুয়ারির নির্বাচন বাতিলের দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব দেবে দেশবাসী।
আজ সোমবার (১ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। অনেকে আন্তর্জাতিকভাবেও জড়িত। তারা বাংলাদেশে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে। আমরা ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেব।”
মন্ত্রী বলেন, “আগামী ৭ জানুয়ারি আমাদের নির্বাচন। নৌকা মার্কায় আমরা ভোট করবো। আপনারা সকালে সশরীরে এসে ভোট দিয়ে এই বিশ্বকে দেখাবেন যে, এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন এবং আমরা তা করতে জানি ও পারি। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারি।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলামের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ সদস্য আপ্তাব আলী কালা, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সিলেট জেলা আওয়ামী সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, সুভাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন ও ফরিদ আহমদ শামীম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, রফিকুল ইসলাম, মামুন পারভেজ, নজরুল ইসলাম, মোহাম্মদ লোকমান, এম নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা তাতীলীগের সভাপতি দীপক চক্রবর্তী নান্টু, সাধারণ সম্পাদক শাহিন আহমদ সাবুল।
