শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৩০
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ছাত্রশক্তির সিলেট মহানগরের ১ম যুগ্ম সদস্য সচিব হলেন মুহাম্মদ এহতেশাম

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৭, ২০২৬ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় ছাত্রশক্তির সিলেট মহানগর শাখা পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিতে ১ম যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুহাম্মদ এহতেশাম। আগামী ১ (এক) বছরের জন্য অনুমোদিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এ কমিটি ঘোষণা করা হয়।

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন মুহাম্মদ এহতেশাম। আন্দোলনে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ কর্মসূচিতে নেতৃত্ব দেন। আন্দোলনকালীন তার সাংগঠনিক দক্ষতা ও ত্যাগ শিক্ষার্থীদের আস্থা অর্জন করে। এরই স্বীকৃতি হিসেবে তাকে সিলেট মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন নেতৃত্ব নিয়ে ছাত্র সমাজে আশাবাদ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মুহাম্মদ এহতেশামের মতো মেধাবী ও সংগঠকসুলভ নেতৃত্বে সিলেটের ছাত্র সমাজ আরও সুসংগঠিত হবে এবং ইতিবাচক ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।