সোমবার , ২৪ মার্চ ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৬
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে সড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ছাতক প্রতিনিধি:
মার্চ ২৪, ২০২৫ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ছাতকে সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু ঘটেছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে ছাতক সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক-সিলেট সড়কে একটি মোটর সাইকেল,একটি ড্রাম ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা’র ত্রিমুখী সংঘর্ষে তাদের মৃত্যু হয়। নিহত হুমায়ুন রশিদ করছ খালী গ্রামের ফারুক মিয়ার পুত্র ও শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর পুত্র। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। এ ঘটনায় নয়া লম্বাহাটি গ্রামের হুসাইন আহমেদ গুরুতর আহত হয়েছেন। হুসাইন ওই গ্রামের সুনুর মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত হোসাইন আহমদকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।সে কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের সুনুর মিয়ার পুত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।